আপনার কি দরকার

Apnar Ki Dorkar

DrutoBazaar Limited

🛒 গ্রোসারি মার্চেন্ট রেজিস্ট্রেশন

দোকানকে অনলাইনে আনুন, অর্ডার নিন, ডেলিভারি ও ড্যাশবোর্ড সুবিধা পান।

➕ আমরা কারা? কেন এই প্ল্যাটফর্ম?+
“আপনার কি দরকার” (পূর্বে: দ্রুত বাজার লিমিটেড) বাংলাদেশের একটি আধুনিক সুপার অ্যাপ ও ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম। এখানে একজন মানুষ তার দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের সেবা এক জায়গা থেকেই পেতে পারবেন।

আমাদের লক্ষ্য শুধু ব্যবসা করা নয় — আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি জেলা ও থানায় ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করা, ছোট ব্যবসা ও দোকানকে বড় পর্যায়ে নিয়ে যাওয়া, লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করা, গ্রাহকদের ডিসকাউন্ট/অফার দেওয়া এবং দোকানদার, কাস্টমার, ডিলার, এজেন্ট ও কর্মীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করা।
➕ আমরা কেন এই কাজ করছি?+
বাংলাদেশে হাজার হাজার দোকান আছে, কিন্তু অনেক দোকানের অনলাইন প্রচারণা নেই, নিয়মিত কাস্টমার নেই, ডিজিটাল সিস্টেম নেই, লোকেশন ভিত্তিক মার্কেটিং নেই এবং বড় প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ নেই। অন্যদিকে গ্রাহকরা সময় নষ্ট করে, বেশি দামে পণ্য কিনে এবং অফার পায় না। এই সমস্যার সমাধান করতেই আমরা “আপনার কি দরকার” সুপার প্ল্যাটফর্ম তৈরি করছি।
➕ আমাদের সার্ভিসসমূহ+
🍛 ফুড ও লাইভ রেস্টুরেন্ট
🛒 গ্রোসারি ও সুপার শপ
💊 ফার্মেসি ও লাইভ ফার্মেসি
👨‍⚕️ ডাক্তার, হাসপাতাল ও অ্যাম্বুলেন্স
🚴 রাইড, ডেলিভারি, পার্সেল ও কুরিয়ার
🎟️ টিকেট ও বুকিং
🎥 লাইভ শপ ও ডিজিটাল মার্কেটিং
👨‍💼 কর্মসংস্থান, ডিলার, এজেন্ট ও ফিল্ড মার্কেটিং
➕ দোকানদার কেন যুক্ত হবেন?+
আমরা শুধু আপনার দোকান অ্যাপে দেখাবো না — আমরা আপনাকে নিয়মিত কাস্টমার দেওয়ার চেষ্টা করবো। একজন সদস্য খাবার খাবে, বাজার করবে, ওষুধ কিনবে, গাড়ি ব্যবহার করবে, টিকেট কাটবে এবং বিভিন্ন দোকানে কেনাকাটা করবে। এই নেটওয়ার্কের কাস্টমারদের সাথে আপনার দোকানকে যুক্ত করা হবে।
➕ আপনি কী সুবিধা পাবেন?+
✅ নতুন কাস্টমার পাবেন
✅ নিয়মিত অর্ডার পাবেন
✅ দোকানের প্রচারণা হবে
✅ লাইভে পণ্য দেখাতে পারবেন
✅ লোকেশন ভিত্তিক মার্কেটিং পাবেন
✅ WhatsApp ও অ্যাপের মাধ্যমে অর্ডার নিতে পারবেন
✅ ডিজিটাল ড্যাশবোর্ডে ব্যবসা পরিচালনা করতে পারবেন
➕ আমাদের সিস্টেম আলাদা কেন?+
অন্যান্য কোম্পানিতে কমিশন শুধু কোম্পানি নেয়। কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কমিশনের একটি অংশ কাস্টমার, ডিলার, এজেন্ট, কর্মী ও রেফারকারী সদস্যদের মাঝে ভাগ করা হয়। ফলে সবাই আপনার ব্যবসাকে প্রচার করতে আগ্রহী হয় এবং পুরো নেটওয়ার্ক আপনার জন্য কাজ করে।
📍 অফিস: শাহ আমানত শপিং সেন্টার (৩য় তলা), বহদ্দারহাট, নতুন চাঁদগাঁও থানা মোড় পশ্চিম পাশে, চট্টগ্রাম।
📞 01841900197
🌐 drutobazaar.com